আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

"জনগণের রায়ের প্রতি সম্মান না দেখালে সরকারকে চরম মূল্য দিতে হবে: ডা. শফিকুর রহমান"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 15
ছবির ক্যাপশন :

মুন্সীগঞ্জ প্রতিনিধি: সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটের ডাকা ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের গাড়ি বহরকে অভ্যর্থনা জানাতে সকাল থেকেই ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের বিভিন্ন পয়েন্টে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। তারা সড়কের দু'পাশে দাঁড়িয়ে লংমার্চের গাড়ি বহরকে উষ্ণ শুভেচ্ছা

স্বাগতম জানান।

​লংমার্চ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার মাওয়া এলাকায় একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল। তবে লংমার্চে অংশ নেওয়া গাড়ির সংখ্যা অত্যধিক হওয়ায় প্রধান অতিথি ও বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঞ্চে না উঠে নিজ গাড়ি থেকেই বক্তব্য প্রদান করেন। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি এই বক্তব্য শুরু করেন।

​বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট। আমরা সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছি। আমাদের মূল দাবি হলো—গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তাঅবশ্যই কার্যকর করতে হবে। এটি বাস্তবায়ন হলে বাকি ছয়টি দাবিও স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। সরকার যদি এই গণরায়কে শ্রদ্ধা জানায়, তবে সরকার নিজেও সম্মানিত হবে। কিন্তু জনগণের রায়কে তুচ্ছতাচ্ছিল্য করলে সরকারকে কেবল অপমানিতই হতে হবে না, এর জন্য চরম মাশুলও গুণতে হবে।”

​তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন, “মহান আল্লাহর ওপর আস্থা রেখে বলছি, ইনশাআল্লাহ জনগণের এই ন্যায্য দাবি আদায় হবেই। আর আমরা দাবি আদায় করেই তবে ঘরে ফিরব।”

​সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি গাড়ি বহর নিয়ে পদ্মা সেতু পার হয়ে খুলনা ও কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন।

​এর আগে মাওয়া প্রান্তে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির আ জ ম রুহুল কুদ্দুস, জেলা নায়েবে আমির নুরুল হক পাটওয়ারী, জেলা সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজী, সহকারী সেক্রেটারি আব্দুল মালেক এবং খেলাফত মজলিসের জেলা প্রতিনিধি সিদ্দিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728